odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 23rd May 2026, ২৩rd May ২০২৬
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ, রাজনৈতিক ও আইনাঙ্গনে শোক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

odhikarpatra | প্রকাশিত: ২৩ May ২০২৬ ২১:০৪

odhikarpatra
প্রকাশিত: ২৩ May ২০২৬ ২১:০৪

প্রকাশিত: ২৩ মে ২০২৬, শনিবার |  অধিকারপত্র ডটকম,  নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই।

শনিবার (২৩ মে ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ও পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইন পেশা ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান দেশের আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অধিকার পত্র ডটকম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।



আপনার মূল্যবান মতামত দিন: