odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে সমালোচনার ঝড়; শিল্পীর নিরাপত্তা নিশ্চিতের দাবি সংগীতাঙ্গনের

কনসার্টে গান গাওয়ার সময় আর্ক ব্যান্ডের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ

odhikarpatra | প্রকাশিত: ৬ August ২০২৬ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৬ August ২০২৬ ২৩:৩৬

০ ৬ আগস্ট ২০২৬ | বিনোদন প্রতিবেদক | অধিকার পত্র ডটকম 

ঢাকা: জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশনের সময় আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসানকে লক্ষ্য করে দর্শক সারি থেকে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকদের দিক থেকে ছোড়া একটি পানির বোতল হাসানের মাথায় আঘাত করে। তবে তিনি পরিস্থিতি শান্তভাবে সামাল দিয়ে গান চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সুমন ফেসবুকে লিখেছেন, কনসার্ট চলাকালে সামনের সারি থেকে কয়েকজন মঞ্চের দিকে পানির বোতল ছুড়ে মারেন। এর মধ্যে একটি বোতল হাসানের মাথায় লাগে। এরপরও তিনি পেশাদারিত্বের সঙ্গে অনুষ্ঠান চালিয়ে যান।

আরেক দর্শক রিয়াজ হান্নান দাবি করেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেও উপস্থিত অধিকাংশ দর্শক পরে হাসানকে গান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

ঘটনার পর সংগীতাঙ্গনের বিভিন্ন ব্যক্তি নিন্দা জানান। সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, মঞ্চে পারফর্মরত একজন শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো আয়োজনের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তার ওই পোস্টে অভিনয়শিল্পী মিশা সওদাগর, সংগীতশিল্পী রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ অনেকে ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

জানা গেছে, ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। ঘটনার বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কনসার্টে গান গাওয়ার সময় আর্ক ব্যান্ডের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ

#হাসান #আর্কব্যান্ড #কনসার্ট #বর্ষাবিপ্লবেরগান #বিনোদন #Odhikarpatra

 



আপনার মূল্যবান মতামত দিন: