odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 20th September 2026, ২০th September ২০২৬
ঋণ পরিশোধের পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে: রুমিন

নানা খরচে সরকার বিপর্যস্ত, সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৬ ২৩:৫৯

অধিকারপত্র ডটকম 

সরকারকে দোষারোপ না করে নানা ধরনের ব্যয়ের কারণে সরকার বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সরকারের বিভিন্ন ধরনের খরচ রয়েছে। একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। এসব কারণে সরকারের ওপর চাপ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তাঁর কয়েক লাখ কর্মী রয়েছেন, যাঁদের তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

নিজের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহ যদি পোড়া বাজেটও আমার হাতে দিতেন, তাহলে আমি তা সোনা দিয়ে মুড়িয়ে দিতাম।’

তিনি আরও বলেন, জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ আল্লাহ তাঁকে দিয়েছেন। দীর্ঘ সময় এলাকায় তাঁকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানার ভাষ্য, মোবাইলের দিকে নজর রাখলেই বোঝা যাবে তিনি ঘুমিয়ে নেই; সংসদ কিংবা এলাকায় কোথাও না কোথাও তিনি জনগণের জন্য কাজ করছেন।

 

‘সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত’—রুমিন ফারহানা

ঋণ পরিশোধ ও বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানির কারণে সরকার বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা।

#অধিকার #রুমিনফারহানা #ব্রাহ্মণবাড়িয়া #সরকার #সংসদ #বাংলাদেশ