odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 11th March 2026, ১১th March ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন জয়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ November ২০২৩ ১৬:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ November ২০২৩ ১৬:৫৩

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়। আজ বুধবার (২৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

২০১৪ সাল থেকে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

এর আগে গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। তাঁরা তিনজনই দায়িত্ব পালন করছিলেন টেকনোক্র্যাট হিসেবে। 



আপনার মূল্যবান মতামত দিন: