odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 18th July 2026, ১৮th July ২০২৬
ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা; শৃঙ্খলা রক্ষায় পুলিশের হস্তক্ষেপ

তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, কয়েকজন আটক

odhikarpatra | প্রকাশিত: ২ June ২০২৬ ০৪:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২ June ২০২৬ ০৪:৩৪

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক | ঢাকা

প্রকাশ: ০১ জুন ২০২৬, মুল প্রতিবেদন:

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ কয়েকজনকে আটক করে।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে উপস্থিত কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে মসজিদসংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, মরদেহবাহী গাড়ির নির্বিঘ্ন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে যারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংখ্যা যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, বিশৃঙ্খলাকারীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, পরিস্থিতি বিবেচনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে নিরীহ বা সাধারণ কেউ আটক হয়ে থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২ জুন) নিজ জেলা ভোলায় রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, কয়েকজন আটক

#তোফায়েল_আহমেদ #জয়_বাংলা #ধানমন্ডি #তাকওয়া_মসজিদ #ডিএমপি #আটক #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: